Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে গোয়ালঘর থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৬

উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু

বেনাপোল: যশোরের শার্শায় একটি গোয়ালঘর থেকে ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের মো. ইউনুস আলীর বাড়ির সংলগ্ন আধাপাকা গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করে গোড়পাড়া পুলিশ ফাঁড়ি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন গোয়ালঘর থেকে গরু বের করার সময় একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতরে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা স্থানীয়দের সহায়তায় গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগে থাকা তিনটি ককটেলসদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন। সকালে গরু বের করতে গিয়ে তারা এসব ককটেলসদৃশ বস্তু দেখতে পান। তবে কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর