Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৫

কচুরিপানার নিচে নিহতের মরদেহ।

যশোর: জেলার চৌগাছায় নিখোঁজের ৩ দিন একলাস হোসেন (২৬) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঝিকরগাছার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকার কপোতাক্ষ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত একলাস চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে একলাস হোসেন তার ইঞ্জিনচালিত ভ্যানসহ নিখোঁজ ছিলেন। পরদিন ২০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার কপোতাক্ষে নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠালে নিহতের স্বজনরা মরদেহটি একলাস হোসেনের বলে শনাক্ত করেন।

বিজ্ঞাপন

ঝিকরগাছা থানার অফিসার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, ‘প্রাথমিক ধারণা করা হচ্ছে ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা একলাস হোসেনকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রেখেছে। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর