পাবনা: জেলা গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার তিনজন হলেন— সুজানগর উপজেলা খারপারা আয়ুব আলী খানের ছেলে আনোয়ার হোসেন শামীম (২৯), মাষ্টারপাড়ার আবুল কাশেমের ছেলে শাহীন শেখ (২৯) এবং
সদর উপজেলা কাশিপুর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে আল আমিন ওরফে মুন্না খান (৩৬)।
পুলিশ জানায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার সড়াডাঙ্গী ও সদর থানার মুনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে শামীমের কাছ থেকে ৬০০ পিস ও শাহীনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতার আসামিরা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আতাইকুলা ও পাবনা সদর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।