Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে পাচারের সময় ৯ হাজার কেজি সার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৫:১৭

নৌকায় উদ্ধার হওয়া সার।

কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলার সীমান্তবর্তী পুরাতন ঠোটারপাড়া নদী এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌপথে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল এমন অবস্থায় মালিকবিহীন এসব সার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট। সবমিলিয়ে উদ্ধার করা হয়েছে ৯ হাজার ২৫০ কেজি সার।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষিখাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে।

এ ছাড়া, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর