Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১৪:৩৮

গ্রেফতার কবিতা খাতুন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় ১০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৯৬০ টাকাসহ কবিতা খাতুন (৩১) নামে এক নারীকে গ্রেফতা করা হয়েছে। এ সময় তার স্বামী বিপ্লব হোসেন (৩৭) পালিয়ে যান।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার কবিতা খাতুন ও তার স্বামী সদর মডেল থানার জিয়ানগর হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, অভিযানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের পর সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় অধিদফতরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবারও (১৩ অক্টোবর) একই এলাকা থেকে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছিল। পরপর দুই দিন একই এলাকায় মাদকসহ ব্যক্তিদের আটকের ঘটনায় ওই এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের বিষয়টি সামনে এসেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর