Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১৫:৪৮

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি আকিদুল শেখ জেলার আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

আদালত ও মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে তৃতীয় শ্রেণির ওই ভুক্তভোগী ছাত্রী স্কুলে যাওয়ার পথে আসামি আকিদুল তাকে জলাবদ্ধ রাস্তা পার করে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে বাঁশবাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি রক্তাক্ত অবস্থায় বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা ঘটনা শুনে ভুক্তভোগীর পরিবারকে খবর দেয়। আহত শিশুকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ভুক্তভোগীর পরিবার ওই যুবকের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া বলেন, ‘এই ঘটনায় দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আজ আসামি আকিদুলকে ৮ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ফাঁসির আদেশ ও ২ লাখ টাকার জরিমানার রায় ঘোষণা করেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।’

রায় ঘোষণার পরে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় কারাগারে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর