Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ২০:৩২

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় অভিযান চালিয়ে ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকার ৬টি অবৈধ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (১৭ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক দবির উদ্দিন (৫৫) মুন্সীপুর গ্রামের দলিলের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হাসান জানান, ব্যাটালিয়নের মুন্সীপুর বিওপির হাবিলদার আল আমিনের নেতৃত্বে পরিচালিত একটি টহলদল এ অভিযান চালায়। এসময় তারা সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীপুর এলাকার কবরস্থানের পাশ থেকে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের আগেই অবৈধ ৬টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন-কে আটক করে।

বিজ্ঞাপন

উদ্ধার করা স্বর্ণের ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক তালিকা মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

আটক দবির উদ্দিনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর