Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে হরিজন দুর্গামণ্ডপে বিজিবি’র শুভেচ্ছা

লোকাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ১৫:২১

হিলি: দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত হরিজন সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ফুল, ফল ও নগদ অর্থ উপহার দেন। তার সঙ্গে ছিলেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ও মেজর ইব্রাহিমসহ বিজিবির অন্যান্য সদস্যরা।

এ সময় কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে বিজিবি কাজ করছে। রংপুর অঞ্চলের ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫টি প্লাটুন মোতায়েন রয়েছে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল ও নজরদারি চলছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারের তথ্য পেলে দ্রুত জানানোর জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর