Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৬ ২১:১৪

লক্ষ্মীপুর: পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে ইচ্ছে পরিচালিত করা হয়েছে। তবে জনগণের নির্বাচিত সরকার হিসেবে আমরা আমাদের সঠিক মানসিকতা নিয়ে দেশ চালাব। কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না; তাদের ব্যবহার করতে হবে দেশ ও জনগণের কল্যাণে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তাদের কোনো জবাবদিহিতা ছিল না। যা ইচ্ছা তা-ই করেছে, যখন যেটা দরকার মনে হয়েছে সেটাই করে নিয়েছে। এতে কেউই উপকৃত হয়নি। এজন্যই ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন করতে হয়েছে। কারণ গণতন্ত্রের ভিত যত শক্তিশালী হবে, আপনার ব্যবসা ও সামাজিক অবস্থান তত বেশি মজবুত হবে।’

বিজ্ঞাপন

দেশপ্রেমে জোর দিয়ে তিনি আরও বলেন, ‘শুধুমাত্র সরকার দেশপ্রেমিক হলে চলবে না, আমাদের সবাইকে দেশপ্রেমিক ও দায়িত্বশীল হতে হবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।’

বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর জেলা কমিটির চেয়ারম্যান সমীর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এবং বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর