Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে সুতার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১৩:০৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৩:৩৩

ঢাকা: গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’-এর কার্টুন ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয় এবং সকাল ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানাটির কার্টুন ও সুতার গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৯টি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।’

বিজ্ঞাপন

তালহা বিন জসিম বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

এদিকে, ঘটনাস্থলে স্থানীয় উৎসুক জনতার ভিড় সামলাতে ও ফায়ার সার্ভিসকে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

জাতিসংঘ দিবস আজ
২৪ অক্টোবর ২০২৬ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর