Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে হামলা ও ভাংচুর মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১৮:৪৭

গ্রেফতারকৃত আসামি।

নীলফামারী: নীলফামারীর ডোমারে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাংচুর মামলায় রশিদুল ইসলাম (৩৭) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়।

আটক রশিদুল ইসলাম ডোমার উপজেলার ছোটো রাউতা সবুজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নির্বাচনি প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।