Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ নভেম্বর ২০২৬ ১৮:১৪

প্রতীকী ছবি।

নাটোর: জেলার লালপুরে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে মোছা. শিউলী খাতুন (আড়াই বছর) এবং একই গ্রামের আনারুল ইসলামের মেয়ে মোছা. আফিয়া খাতুন (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরে দ্রুত তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। একই সঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করে বিধি মোতাবেক মরদেহ ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।