Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে যাওয়ার সময় বেনাপোল থেকে আ.লীগ কর্মী গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ১১:৩৫

হিমাংশু দাস।

বেনাপোল: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমাংশু দাসকে (৫২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। সে বাগেরহাট জেলা সদরের পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ভারতে যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন হিমাংশু দাস। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে, বাগেরহাট জেলার সদর থানায় সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমির বলেন, ইমিগ্রেশনে আটক এক আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু বাগেরহাট সদর থানায় তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সেহেতু তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনজে