Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে রাতভর পুলিশের অভিযান: আ. লীগ-ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ১৫:৩৫

গ্রেফতারকৃত ছয়জন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর এলাকা এবং সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (৪৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন (৪১), ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রাশেদুল ইসলাম (৩৪), একই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শাহাদাত হোসেন (২২) এবং পৌর ছাত্রলীগের গ্রন্থনাবিষয়ক সম্পাদক নাদিম শেখ (২৩)।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর