Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙনের যে নেই পারাপার, ডাঙা-জল একাকার | ছবি


২৬ আগস্ট ২০২৪ ০৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার দুঃখ গোমতী নদী। প্রতিবছর বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হলেই তলিয়ে যেত স্থলভাগ, বানের জল ভাসিয়ে নিয়ে যেত জনপদ। বাঁধ দেওয়ার পর কুমিল্লার মানুষের সেই দুঃখ অনেকটাই কমে এসেছিল। কিন্তু টানা প্রবল বর্ষণের সঙ্গে উজান তথা ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ফের গোমতীকে প্রমত্তা করে তুলেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় সেই বাঁধের ৩০ ফুট ভেঙে পানি প্রবেশ করতে শুরু করে। আর থামানো যায়নি ভাঙন।

শনিবারের তথ্য বলছে, ওই এলাকাতেই প্রায় ৫০০ ফুটের মতো বাঁধ ভেঙে গেছে। এতে তলিয়ে গেছে লোকালয়। বুড়িচং উপজেলা বলতে গেলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুড়িচংয়ের বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার একাংশ, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলাও।

বিজ্ঞাপন

চলমান পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে এখন কুমিল্লার বন্যাদুর্গত এসব এলাকা। মানুষজনকে ঘরবাড়ি থেকে আশ্রয় নিতে হয়েছে অক্ষত বাঁধের সড়কের বিভিন্ন অংশে। তলিয়ে গেছে অনেক সড়ক, ভেঙেও গেছে। জল-স্থল একাকার হয়ে গেছে যেন। বুড়িচংয়ের বিভিন্ন এলাকা ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

সারাবাংলা/টিআর
বিজ্ঞাপন

আরো