Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেই ‘ঠোঁটকাটা’ ভুট্টোর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ২১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের বিরুদ্ধে ‘পদ বাণিজ্যের’ অভিযোগ করে দলীয় পদ হারানো রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টোর বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে জানানো হয়েছে, সাইফুল ইসলাম ভুট্টোর আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।

চিঠিতে জানানো হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সাইফুল ইসলাম ভুট্টোকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে আজ ২২ জানুয়ারি (বুধবার) তারিখে নির্দেশক্রমে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

চিঠিতে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়; সে জন্য রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টোকে সতর্ক থাকতে বলা হয়।

প্রসঙ্গত, রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম ভুট্টো রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র। জেলা বিএনপির রাজনীতিতে ভুট্টো কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের অনুসারী হিসেবে পরিচিত হলেও রাজনীতিতে তার আলাদা বলয় রয়েছে। গণমাধ্যমসহ দলীয় ফোরামের বাহিরেও দলের নেতাদের নিয়ে খোলামেলা আলাপ করায় ‘ঠোঁটকাটা’ হিসেবে পরিচিত তিনি। কয়েক মাস আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীমের বিরুদ্ধে ‘পদ বাণিজ্যের’ অভিযোগ করে পদ হারানা সাইফুল ইসলাম ভুট্টো।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো