Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে পুরনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরে পুরনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের বক্সনগর এলাকার ৫৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।

নিহত ওই ব্যক্তির নাম জসিম উদ্দিন। আহত দুজন হলেন— সিরাজ ইসলাম ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই ব্যক্তিরা একটি পুরোনো বাড়ি কিনেছিলেন। আজ দুপুরে বাড়িটি ভাঙার কাজ করছিলেন তারা। কাজ প্রায় শেষের দিকে ছিল। এ সময় ভাঙা বাড়িটির একটি দেয়াল এবং পাশের আরেকটি বাড়ির দেয়াল একসঙ্গে ধসে পড়ে। এতে তারা চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর