Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাল পরিষ্কার ও দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা আমিনুল হকের

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৭

পল্লবীর বাউনিয়াবাদ খাল পরিষ্কার কার্যক্রমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

ঢাকা: রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হয়েছে। তার অংশ হিসেবে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বিএনসিসির প্রতিনিধি দল অংশ নিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘খালটি পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হলে এ এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এলাকার পরিবেশও সুন্দর ও বসবাসযোগ্য হবে।’

খাল পরিষ্কারের পাশাপাশি এর সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার কথা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে আমরা খালটিকে পরিপূর্ণভাবে পরিষ্কার করার পাশাপাশি এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিতে চাই। এর মাধ্যমে এখানে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে খাল পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।’

পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পল্লবী ও রূপনগর থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর