Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির দিনব্যাপী লার্ভা নিধন অভিযান

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৫

ডিএনসিসির লার্ভা নিধন অভিযান।

‎ঢাকা: ‎জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এডিস মশার লার্ভা নিধন ও ডেঙ্গু বিস্তার রোধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
‎
‎শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, বিমানবন্দর এলাকা, মনিপুরী পাড়া, রাজাবাজার, লালমাটিয়া, ইকবাল রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ও আগারগাঁওসহ উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিমানবন্দর এলাকার একটি দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ২৪টি দলে বিভক্ত হয়ে প্রায় ১ হাজার ৫০০ কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

অভিযানের অংশ হিসেবে মশক সুপারভাইজার, মশক কর্মী, বিএনসিসি ও স্কাউটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে উৎস বিনাশ (সোর্স রিডাকশন), লার্ভিসাইডিং, ছাদ বাগান পরিদর্শন এবং নোভালুরন ট্যাবলেট প্রয়োগ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান, মাইকিং এবং লিফলেট বিতরণের মাধ্যমে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

‎‎সারাবাংলা/এনএল/এআর