Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৯:১১

প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আয়েশা চর খাগরিয়া ইউনিয়ন এলাকার হাফেজ আহমদের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, বৃদ্ধা আয়েশা পরিবারের সদস্যদের সঙ্গে মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তিনি কেওচিয়া এলাকায় পৌঁছালে ঈগল পরিবহনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নূর আয়েশা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঘাতক বাস জব্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর