Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে বিদেশে পালানোর সময় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১৮:২৯

গ্রেফতার মোহাম্মদ শাহাদাত

চট্টগ্রাম: জেলার বাঁশখালীতে বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে ওমানে পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ শাহাদাত (১৯) চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তিনি কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের মৃত মোহাম্মদ শাহজাহানের (৫০) ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) ঋণের কিস্তি নিয়ে বাবাকে পিটিয়ে আহত করেন শাহাদাত। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট রাত ১১টার দিকে ঋণের কিস্তি নিয়ে পরিবারের নারী সদস্যদের সঙ্গে মো. শাহজাহানের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মেয়েকে শাসন করতে গিয়ে শাহজাহানের একটি চড় পুত্রবধূর গায়ে লাগে। এটি দেখে ক্ষুব্ধ হয়ে ছেলে শওকত একটি গাছের লাঠি দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার সারাবাংলাকে বলেন, ‘শাহজাহানের মৃত্যুর ঘটনায় তার বড় মেয়ে লাকী আক্তার ভাই-বোনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। শাহাদাত মধ্যপ্রাচ্যে পালিয়ে যেতে পারেন এমন তথ্য পাওয়ার পর তার ছবি ও প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠিয়ে আটকের অনুরোধ করা হয়। এর ভিত্তিতে বুধবার বিকেলে ওমানে যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন থেকে শাহাদাতকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামি অভিমণিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর