Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫১

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে তিন নারীসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাত জন হলেন- আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরীর পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার আয়োজনে অংশ নেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে তাকে গ্রেফতার করা হয়। এর পর একই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর