Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খেজুরে তেল মিশিয়ে বিক্রিসহ নানা অনিয়ম, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১৫:২১

অভিযান।

চট্টগ্রাম: চট্টগ্রামে মূল্য তালিকা প্রদর্শন না করা, কেনাবেচার ভাউচার সংরক্ষণে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর প্যাকেটজাত এবং খাবার তৈরিতে অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরীর ফলমন্ডি স্টেশন রোড এলাকায় অভিযানে নেমে বিভিন্ন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কেনাবেচার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজ ও মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা করে এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণ, খেজুরের গায়ে তেল মিশিয়ে প্যাকেটজাত এবং বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, খাদ্যদ্রব্য রান্নায় কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করার দায়ে দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বাজার তদারকিতে নেমে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোর মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর