Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১২:৫৭

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারেক হোসেন বাপ্পি বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন একই ইউনিয়নের অলিনগর এলাকার ইউসুফের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড অলিনগরে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে দু’জনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গুলিবিদ্ধ অপর তরুণ তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারা বা কী উদ্দেশ্যে এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর