চট্টগ্রামে নানা বৈচিত্র্যময় থিম ও বর্ণিল আয়োজনে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধনে সাজানো মণ্ডপগুলোতে প্রতিমা দর্শনে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এবার চট্টগ্রামে প্রায় ৪০০টি নতুন মণ্ডপ যুক্ত হয়ে দুর্গাপূজা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে। নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ছবিগুলো তুলেছেন সারাবাংলা ডট নেটের ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।








