Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১৮:৪০

প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে হালদা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের বাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয়রা হালদা নদীর তীরে ওই মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই মাসুক ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

ধলই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিন জানান, উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকটির পরনে একটি লাল রঙের ফুলহাতা শার্ট ও ফুলপ্যান্ট ছিল।

হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর