Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১২:১৪ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:০৯

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে আগামী ৭২ ঘণ্টা বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের ফলে দেশের পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে। বুধবার (১৮ জুন) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমিকে জানান, গেল ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ১১১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে। আগামী ৭ দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমবে বলেও জানান তিনি। এছাড়াও মোংলা, চট্টগ্রাম, খুলনা ও পায়রা বন্দরকে আরও দুইদিন ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উক্ত সময়ে দেশের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমপি