Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’র পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাবি করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে, গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জিএস পদে লড়বেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের বাকি সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। প্যানেল ঘোষণা করেন শহিদ ফারহান ফাইয়াজের বাবা।

বিজ্ঞাপন

এই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন আশরেফা খাতুন। এ ছাড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র নির্বাচন করবেন।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জুলাই আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়েছে এই প্যানেল।

এ ছাড়া সদস্য পদে মো. নমাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

সারাবাংলা/কেকে/এইচআই
বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর