Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি ছাত্রদল নেতা হত্যা, বংশাল থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান

জবি করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ০০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ করার পর বংশাল থানার সামনে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল থেকে তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি জানান।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল শুরু করে তাঁতিবাজার মোড় অবরোধ করেন। এর পর থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। অবস্থানরত শিক্ষার্থীরা জানান, সুষ্ঠু দাবি ও তদন্তের জন্য আমরা অবস্থান করছি। আমার ভাইয়ের হত্যার সঠিক তদন্ত ও বিচার চাই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ জবি শিক্ষার্থী জুবায়েদ মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার হোমনায়। জুবায়েদ জবিস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর