Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়েটে সুইমিং পুলের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৭:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় অবস্থিত সুইমিং পুলের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।

কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া, মানবিক ও ব্যবসায় বিভাগ এর বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম রবিউল আলম, উপ-পরিচালক (গবেষণা সম্প্রসারণ) প্রফেসর ড. শেখ মো. রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, কুয়েটের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড. মো. জুলফিকার হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মো. মঈনুল হক, অফিসার্স এসোসিয়েশনের সেক্রেটারী ও প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার প্রকৌশলী বাদশা মো. হারুন, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত, নির্বাহী প্রকৌশলী রুমেন রায়হান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচ তলায় অবস্থিত এ সুইমিং পুলটি দীর্ঘদিন ধরে সংস্কার ও ব্যবস্থাপনার অভাবে অচল অবস্থায় ছিল। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এটি চালু করার উদ্যোগ গ্রহণ করা হলে প্রয়োজনীয় সংস্কার ও সুইমিং পুল ব্যবহারের নীতিমালা প্রণয়নের মাধ্যমে এটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর