Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাসির উদ্দীন

জবি করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ০৯:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন।

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর পদ থেকে অব্যাহতির আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে তাকে ওই পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

একইসাথে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

আদেশে আরও উল্লেখ করা হয় যে, আগামী ৩০ মার্চ (সোমবার) থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং নতুন দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর