Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে ঢাবির রোকেয়া হলে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

ঢাবি করেস্পন্ডেন্ট
১ মে ২০২৬ ০৮:২৮

সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে ঢাবির রোকেয়া হলে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। ছবি: সংগৃহীত

ঢাকা: সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটে রোকেয়া হলের ৭ মার্চ মিলনায়তনে রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশ (রোসনি)-এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম।

এ সময় তিনি বলেন, ‘সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্র নির্মাতা নন, তিনি ছিলেন অনন্য এক মানবতাবাদী শিল্পী। তার কাজ আমাদের চিন্তা ও সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছে।’

অনুষ্ঠানে প্রদর্শিত হয় হীরক রাজার দেশে চলচ্চিত্রটি। দর্শকরা গভীর আগ্রহ ও আবেগ নিয়ে সিনেমাটি উপভোগ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোসনির আয়োজন ব্যবস্থাপক জিন্নাতুল ইসলাম প্রত্যাশা।

বিজ্ঞাপন

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি সত্যজিৎ রায় ও তার কাজ নিয়ে একটি সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজটি পরিচালনা করেন সহকারী সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদ। প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে সম্মাননা স্মারক হিসেবে প্রদর্শিত চলচ্চিত্রের টিকিট প্রদান করেন হল প্রভোস্ট।

আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোকেয়া হলের হাউজ টিউটর দীপা সরকার, তানজিনা বিনতে নূর এবং ফারজিয়া হক ফারিন। বক্তারা বলেন, কিছু চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ইতিহাস ও শিক্ষার গুরুত্বপূর্ণ দলিল। ‘হীরক রাজার দেশে’ তেমনই একটি অর্থবহ চলচ্চিত্র, যা সময়ের পর সময় দর্শকদের ভাবতে বাধ্য করে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে এবং রোসনি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে এগিয়ে যাবে।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর