Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৭:৩০

ঢাকা: আগামীকাল রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে কাল দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। গত ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৯ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

ওয়েবসাইটে প্রস্তুত ফলাফল আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল অধিদফতরের সহকারী মেইনটেন্যান্স মো. মেহতাব কায়েসকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রকাশের আগে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল ওই লিংকগুলোতে আপলোড হয়। লিংকগুলো থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল আপলোড করেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

বিজ্ঞাপন

পরে শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্যমতে, এবার মোট বৃত্তির সংখ্যা ৮২ হাজার ৫০০টি। অর্থাৎ, মেধাক্রম ও জেলা-উপজেলাভিত্তিক হিসাবে এ সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির সংখ্যা ৬৬ হাজার ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীর হিসাব অনুযায়ী- বৃত্তির অনুপাত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রের ৮:১ (প্রতি ৮ জনে একজন) এবং বেসরকারির ক্ষেত্রে ৫.৫:১ (প্রতি সাড়ে ৫ জনে একজন)।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর