Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাকৃবিতে জাইকার অর্থায়নে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ উদ্বোধন

বাকৃবি করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৯:৩৬

গবেষণাগার উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার মুহূর্ত।

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘সানরাইস’ প্রকল্পের অধীনে নবনির্মিত ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গবেষণাগারটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গবেষণাগার উদ্বোধনের পর জাইকা-বাকৃবি সানরাইস প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

বিজ্ঞাপন

প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জাইকার প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই উদ্ভিদ পুষ্টি গবেষণাগার চালুর মাধ্যমে উদ্ভিদের পুষ্টি ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে এবং পাশাপাশি কৃষি শিক্ষা, গবেষণা ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নে গবেষণাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর