Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৫:২৯

‎ঢাকা: ‎২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।

‎সোমবার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তবে এর আগে ফলের তারিখ নিয়ে কিছুটা পরিবর্তন আসে। গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে নির্দেশ দেন। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, নির্ধারিত ওই দিনে ফল বের করা সম্ভব হচ্ছে না; তবে জুলাই মাসের মধ্যেই তারা সব কাজ শেষ করার লক্ষ্যে এগোচ্ছেন।

বিজ্ঞাপন

সব প্রস্তুতি গুছিয়ে এনে অবশেষে আগস্টের ১০ তারিখ ফল প্রকাশের দিন হিসেবে ধার্য করা হয়।

‎এ বছর গত ২১ এপ্রিল শুরু হয়ে মে মাসের ২০ তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার পর পরই নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে মোট সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন।

‎সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর