Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির দায়ে রাবি অধ্যাপক প্রভাস চাকরিচ্যুত

রাবি করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১২:৪৭

চাকরিচ্যুত রাবি অধ্যাপক প্রভাস কুমার।

রাবি: যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর বিষয়টি তদন্তে দুইটি কমিটি করা হয়েছিল। কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে স্থায়ীভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘তার (প্রভাস কুমার) নামে নারী হয়রানির অভিযোগ ছিল এবং প্রশ্ন ফাঁস সংক্রান্ত অভিযোগও ছিল। এর আগে আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম এবং আমাদের এখানে যে যৌন নিপীড়ন সেল আছে তাদের মাধ্যমে আমরা দুইটি তদন্ত কমিটি গঠন করি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এরপর তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হয়েছিল। এরপর ১৩ তারিখের সিন্ডিকেটে তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

এর আগে, গত বছরের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থীর মা।

পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর অধ্যাপক প্রভাস কুমারকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর