Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেলেন জাহাঙ্গীর ফজল

চবি করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ১২:২৪

সৈয়দ জাহাঙ্গীর ফজল।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) সৈয়দ জাহাঙ্গীর ফজল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আবদুল আহাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রকৌশল দফতরের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) সৈয়দ জাহাঙ্গীর ফজলকে ছয় মাসের জন্য প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর