Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

রাবি করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনে রাতের উত্তপ্ত পরিস্থিতির পর সকাল থেকে স্বাভাবিক রয়েছে স্টেশনের সার্বিক কার্যক্রম।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে স্টেশনে যাত্রীদের স্বাভাবিক চলাচল দেখা গেছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রাজশাহী রেলস্টেশনের স্টেশনমাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে রীতিমতো ট্রেন সমূহ ছেড়ে গেছে। মধুমতী এক্সপ্রেস রাতে রাজশাহী ফিরতে দেরি করায় রাজশাহী থেকে ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত রেলস্টেশনে পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে চাচাকে নিতে গিয়ে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

ঘটনা জানার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায়, শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি নিয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। পরে তারা স্টেশন ঘেরাও করে ভাঙচুর করেন।

 

সারাবাংলা/এনএমই/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর