Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি’র ২য় সমাবর্তন ৩০ জানুয়ারি

জবি করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পূর্বনির্ধারিত এ তারিখেই সমাবর্তন আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের সার্বিক আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়। সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।

গ্র্যাজুয়েটদের শিক্ষাজীবনের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এ আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে যুক্ত হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

জবি'র ২য় সমাবর্তন ৩০ জানুয়ারি
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯

আরো

সম্পর্কিত খবর