Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে কুবিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২১

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে ধাওয়া-পালটা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থী সামিন মজুমদার ও সালমান পাটোয়ারী মারধরের শিকার হন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পরে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডাকা হয়। সেখানে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান না হওয়ায় প্রক্টর কার্যালয় থেকে বের হওয়ার পর শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ধাওয়া-পালটাধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় আইসিটি বিভাগের তাওহিদুল ইসলাম ও রোদ্র মুহাম্মাদ শহিদুল্লাহ, অর্থনীতি বিভাগের তোফায়েল মাহমুদ নিবির এবং ফাইন্যান্স বিভাগের এহসানুল হক আহত হয়েছেন। পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ পরে জানানো হবে।

বিজ্ঞাপন

টিউবলেস টায়ার বদলানোর সঠিক সময়
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর