ঢাকা: ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনের শুরুতেই স্কুল এন্ড কলেজের ছাত্রাবাস উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিবারের তিন সদস্য প্রধান অতিথি আবুল হোসেন তালুকদার, বাদল তালুকদার ও ওবায়েদুল হক তালুকদার।
এদিন নবীনদের বরণ করার মধ্য দিয়ে প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সবাইকে পাঠ্যবই প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সেরাদের সেরা হিসেবে গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়। দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কলেজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ হুমায়ূন কবির তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ড. সিদ্দিক উর রহমান, উপদেষ্টা ওবায়েদুল হক তালুকদার, সাধারণ সম্পাদক হাইজুল ইসলাম, এডহক কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম, আশরাফ উদ্দিন মোল্লা, প্রাইমারি কমিটির সভাপতি বায়েজিত শিকদার কামাল, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম তালুকদার, অধ্যাপক জহুরুল হক, নজরুল ইসলাম হাওলাদার, ফরিদ শিকদারসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।