Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ২৩:৪২

ঢাকা: ‎চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে।
‎
‎শনিবার (২৪ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশের বিস্তারিত নিয়ম ও আনুষঙ্গিক তথ্য আগামী সোমবার (২৬ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

‎এর আগে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে একটি ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছিল। যা পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে। বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তের নির্ভরযোগ্য তথ্য কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজেই প্রকাশ করা হয়। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যেকোনো গুজবে কান না দেওয়া এবং সত্যতা যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

‎
‎উল্লেখ্য, গত ২ জুলাই থেকে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন, যার মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর