Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রহস্যময় চুম্বনে এমা ওয়াটসনের নতুন প্রেমের গুঞ্জন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ মার্চ ২০২৬ ১৬:৩৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হলিউডের রুপালি পর্দার ‘হারমায়োনি গ্র্যাঞ্জার’ খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসন বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে সযত্নে আড়ালে রাখতে পছন্দ করেন। তবে সম্প্রতি বিমানবন্দরের এক ভাইরাল দৃশ্য সেই গোপনীয়তার দেয়াল ভেঙে দিয়েছে। জনসমক্ষে এক রহস্যময় পুরুষকে চুম্বন করতে দেখা গেছে তাকে, যা মুহূর্তেই নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং জন্ম দিয়েছে নতুন এক প্রেমের গল্পের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, এমার এই নতুন সঙ্গী মেক্সিকান তরুণ উদ্যোক্তা গঞ্জালো হেভিয়া বেইলেরেস। বিমানবন্দরে দুজনকে অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং ঘনিষ্ঠ মুহূর্তে সময় কাটাতে দেখা গেছে, যা সেখানে উপস্থিত উৎসুক জনতার নজর এড়ায়নি। শুধু বিমানবন্দরই নয়, এরপর তাদের দুজনকে একসঙ্গে একটি ডিনার ডেটেও দেখা গেছে বলে জানা গেছে। যদিও এই সম্পর্ক নিয়ে এখনো এমা বা গঞ্জালো কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

বিজ্ঞাপন

এমা ও গঞ্জালোর এই রসায়ন অবশ্য একদম নতুন নয়। এর আগেও ২০২৫ সালের শেষের দিকে ফ্রান্সের তুষারাবৃত স্কি রিসোর্ট কুরশেভেল এবং মেক্সিকোর বিলাসবহুল পর্যটনকেন্দ্র পুন্তা মিতা-তে তাদের একসঙ্গে অবকাশ যাপন করতে দেখা গিয়েছিল। বারবার তাদের একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া ভক্তদের মনে এই প্রশ্নই উসকে দিচ্ছে যে, এটি কি শুধুই বন্ধুত্ব নাকি তার চেয়েও গভীর কিছু?

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর