Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘ধুম ৪’, নতুন রূপে রণবীর

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৩ জুন ২০২৫ ১৫:২১

২০০৪ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে ব্যাপক ঝড় তুলেছিল আদিত্য চোপড়ার ‘ধুম’। অভিষেক বচ্চন ও জন আব্রাহাম অভিনীত অ্যাকশনধর্মী এই ছবিটি সে সময় দুর্দান্ত ছবির তালিকায় যুক্ত হয়। এর পর ২০০৬ সালে ‘ধুম ২’ দিয়ে বক্স অফিসে দারুণ আয় করেন যশরাজ ফিল্মস। ২০১৩ সালে আবার ‘ধুম ৩’। আমির খান, ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিটিও বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এখন নির্মাতারা ‘ধুম ৪’-এর চিত্রনাট্য চূড়ান্ত করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, এবার রণবীর কাপুরকে ‘ধুম ৪’-এর ভিলেন হিসেবে দেখা যাবে। তাকে নাকি বাইকে বসে ডাকাতি করার দায়িত্ব দেওয়া হবে।

রণবীর কাপুরকে ‘ধুম ৪’-এর ভিলেন হিসেবে দেখা যাবে

রণবীর কাপুরকে ‘ধুম ৪’-এর ভিলেন হিসেবে দেখা যাবে

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, লেখক শ্রীধর রাঘবনকে দিয়ে ‘ধুম ৪’-এর চিত্রনাট্য চূড়ান্ত করছেন প্রযোজক আদিত্য চোপড়া। রণবীরের ব্যক্তিত্বের কথা মাথায় রেখেই এই চিত্রনাট্য লেখা হচ্ছে। এবার ধুম ৪-এর খলনায়ক হিসেবে দেখা যাবে রণবীরকে। ২০২৬ সালের এপ্রিলে শুটিং শুরু হবে বলে জানা গেছে। ২০২৭ সালে ‘ধুম ৪’ দিয়ে প্রেক্ষাগৃহে বিস্ফোরণ ঘটাবেন যশরাজ ফিল্মস। এই ছবিতে রণবীর ছাড়াও নতুন অভিনয়শিল্পীদের দেখা যেতে পারে ছবিতে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো