Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের হুমকি ‘যুদ্ধাপরাধের উসকানি’র শামিল: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ০০:১৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১০:০৬

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বশেষ হুমকিগুলো ‘অপরাধমূলক মানসিকতার ইঙ্গিত এবং তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে উসকানি।’

রোববার (৫ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  বাঘাই বলেন, ‘কোনো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি খাতে হামলার হুমকি দেওয়া মানে পুরো জনগোষ্ঠীকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া।’  তিনি আরও বলেন, ‘এটি নিঃসন্দেহে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল।’

ইসমাইল বাঘাই আরও বলেন, ইরানিরা তাদের ‘সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণ’ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তা অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইরানিদের দৃষ্টিতে আমরা আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সর্বশক্তি দিয়ে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু গত ৩৭ দিনেই নয়, প্রায় পাঁচ দশক ধরেই দেখিয়ে আসছি যে ইরানিরা অত্যন্ত দেশপ্রেমিক এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।’