Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এই ঈদে ‘কে কখন কোথায়?’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৫ জুন ২০২৫ ১৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ উল আজহা উপলক্ষে নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘কে কখন কোথায়?’। যার গল্পে দেখা যাবে, জয়া আর অর্ক’র বিয়ে হয়েছ বছর দুই হলো। ওরা একই অফিসে ভিন্ন ডিপার্টমেন্টে ছিল। অফিসেই পরিচয়। তারপর প্রেম, বিয়ে। দু’জনের নতুন জীবন।

সম্প্রতি জয়া চাকরী ছেড়ে দিয়ে পুরোদমে গৃহিণী হয়ে গেছে। কোন কিছুর জন্যে যেন অর্কর কোনো অসুবিধা না হয় সারাক্ষণ সেটাতেই মন জয়ার।

ইদানিং জয়ার চলাফেরা কেমন যেন অন্যরকম মনে হয় অর্কর কাছে। কিছুদিন আগেই বাজার করে ফেরার সময় জয়ার একজন প্রিয় মানুষের সাথে দেখা হয়, তিনি সজল। সজলের সব বিষয়ে জ্ঞান রাখার চর্চাটা জয়াকে মুগ্ধ করত সবসময়। এতোদিন পরে সজল জয়াকে পেয়ে আর ছাড়ে না। জয়াও কেমন যেন সজলের প্রতি দূর্বলতা প্রকাশ করে। এরপর থেকে সজলের নতুন বাসায় তার যাতায়াত শুরু হয়। শুরুটা সহজ হলেও আস্তে আস্তে বিষয়টা গভীরে চলে যায়। পরদিন অফিসের ফাঁকে জিনিয়া জানায় জয়ার সাথে একটা লোককে সে প্রায় তার পরিচিত একটা রেস্টুরেন্টে দেখে-লাঞ্চের সময়। ভীষণরকমের ধাক্কা খায় অর্ক। জয়ার উদাসীনতার কারন সে এখণ বুঝতে পারছে। কিন্তু জয়া এমন কাজ করতে পারে তা তার বিশ্বাস হয় না।

বিজ্ঞাপন

রাকেশ বসু’র রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন পার্থ শেখ, আইশা খান, মীর রাব্বি, খায়রুল আলম টিপু, মোস্তফা মন প্রমূখ। প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২.৩০ মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো