Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের বিশেষ টেলিফিল্ম: ‘একটি পুরানো ছবি’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৭ জুন ২০২৫ ১৩:২৬

অপু আর রানীর নতুন বিয়ে হয়েছে। ওরা ঢাকায় বেড়াতে আসে। কোন আত্মীয় বা হোটেলে না উঠে একটি রেস্ট হাউজে উঠে। অপু বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করছে। পাসপোর্ট, অন্যান্য ডকুমেন্ট তৈরি করছে, এ জন্য প্রতিদিনই সে দিনে বাইরে যায়। একদিন হঠাৎ রেস্ট হাউজে অন্য কারো উপস্থিতি টের পায় রানী। পাশের রুমে একজন মহিলা এসেছেন। পরিচয় হয় রানীর সাথে। কাবেরী জানান তার স্বামী তাকে রেখে পাঁচ দিনের জন্য একটা কাজে গেছেন। ফিরে আসলেই তিনি বাড়ি ফিরে যাবেন। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে রানীর সব জিনিসপত্র উল্টপাল্টা হতে শুরু করে। এ সময় কাবেরী রানীর মনে ওর স্বামী সম্পর্কে নানান ধরনের ভয় ঢুকাতে শুরু করে। রানী ভয় পায় অপু হয়তো ওকে এই শহরে কারো কাছে বিক্রি করে দেবে, অথবা ওকে ফেলে চলে যাবে। রানীর নানান ধরনের সন্দেহে অপু অস্থির এবং বিরক্ত। অপু বোঝে না, রানীর মাথায় এসব চিন্তা কোথায় থেকে আসছে।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হলো টেলিফিল্ম ‘একটি পুরানো ছবি’। ফারিয়া হোসেনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সামিরা খান মাহি, সাদিয়া ইসলাম মৌ, সমু চৌধুরী প্রমূখ। প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো