Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হলো শিল্পকলার ‘আনন্দ উৎসব’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৭ জুন ২০২৫ ১২:১৫ | আপডেট: ৭ জুন ২০২৫ ১৯:১৭

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঈদ উল আযহা উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘আনন্দ উৎসব’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

পরিবেশনার শুরুতেই কাওয়ালি সংগীত পরিবেশন করেন সমীর কাওয়াল ও সহশিল্পীবৃন্দ। এরপর জনপ্রিয় কন্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা একক পরিবেশনা উপস্থাপন করেন। একক সংগীত ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো পরিবেশন করেন শিল্পী এঞ্জেল নূর। এরপর বিশিষ্ট শিল্পী মিঠুন চক্র জনপ্রিয় গান ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’ পরিবেশন করেন। সবশেষে ব্যান্ড সংগীত পরিবেশন করে ব্যান্ড দল ‘আভাস’। সংগীত পরিবেশনার পাশাপাশি ছিল মেহেদী কর্ণার।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো