Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিন্দি ওয়েব সিরিজে ঋতুপর্ণা

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৮ জুন ২০২৫ ১৫:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার হিন্দি ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। অনেকদিন ধরে জল্পনা চলছিল যে, কবে তাকে হিন্দি ওয়েব সিরিজে পাওয়া যাবে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে হিন্দি সিরিজে কাজ করতে চলেছেন ঋতুপর্ণা। হনসল মেহেতার ওয়েব সিরিজে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। তবে নতুন কাজ নিয়ে এখনও কিছু খোলসা করেননি অভিনেত্রী।

অনেকদিন ধরে জল্পনা চলছিল যে, কবে তাকে হিন্দি ওয়েব সিরিজে পাওয়া যাবে?

অনেকদিন ধরে জল্পনা চলছিল যে, কবে তাকে হিন্দি ওয়েব সিরিজে পাওয়া যাবে?

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছিল, ‘গান্ধী’ ওয়েব সিরিজের পর স্বপ্নের প্রজেক্টে হাত দিতে চলেছেন হনসল মেহেতা। দুই বিজনেস টাইকুনের দ্বৈরথ দেখানো হবে নেটফ্লিক্সের এই সিরিজে। কাস্টিংও চোখধাঁধানো। অনিল কাপুর, বিজয় ভার্মা, নেহা ধুপিয়াদের দেখা যাবে গুরুত্বপূর্ণ সব চরিত্রে। সিরিজে থাকছেন রাইমা সেনও। এবার সেই সিরিজেই বিশেষ এক ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। যদিও এই বিষয়ে অভিনেত্রী বা প্রযোজনা সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। বলিউড মাধ্যম সূত্রে খবর, চলতি মাসেই শ্রীলঙ্কায় শুরু হবে শুটিং।

বিজ্ঞাপন

এদিকে একের পর এক গুরুত্বপূর্ণ কাজের অংশ হচ্ছেন ঋতুপর্ণা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘পুরাতন’। সেই ছবিও হিট।

সারাবাংলা/এএসজি