Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইট অ্যান্ড টিউনড; ট্র্যাভিস কেলসের কনসার্ট মাতালেন টেইলর সুইফট!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ জুন ২০২৫ ১৭:০৭

মার্কিন পপ তারকা টেইলর সুইফট বরাবরই তার পারফরম্যান্স দিয়ে ভক্তদের চমকে দিতে জানেন। তবে এবার তিনি যা করলেন, তা যেন সবকিছুকে ছাপিয়ে গেল। হঠাৎ করেই হাজির হয়ে গেলেন ন্যাশভিলের ‘টাইট অ্যান্ড ইউনিভার্সিটি’ (টিইউ) কনসার্টে! আর মঞ্চে উঠে গিটার হাতে ঝড় তুললেন নিজের হিট সং ‘শেক ইট অফ’ দিয়ে!

এই সারপ্রাইজ পারফরম্যান্সে শুধু গানের মঞ্চই নয়, গোটা কনসার্ট ভেন্যু যেন কাঁপিয়ে দিলেন সুইফট। তার গানে নেচে উঠলেন এনএফএলের দাপুটে খেলোয়াড়রা। সাইড স্টেজে থাকা ট্র্যাভিস কেলসেকে দেখা গেল সুইফটের তালে তালে নাচতে, আঙুলে স্ন্যাপ দিতে আর ভিড়কে হাত নাড়িয়ে উচ্ছ্বাসে ভাসাতে।

বিজ্ঞাপন

‘টাইট অ্যান্ড ইউনিভার্সিটি’ হচ্ছে এনএফএলের ‘টাইট অ্যান্ড’ পজিশনের খেলোয়াড়দের জন্য বার্ষিক প্রশিক্ষণ শিবির। এর উদ্যোক্তা তিন খ্যাতিমান খেলোয়াড়— ট্র্যাভিস কেলসে, জর্জ কিটল ও গ্রেগ ওলসেন। এবারের আয়োজনটি ছিল টিইউয়ের পঞ্চম বর্ষপূর্তির উপলক্ষ্যে। পুরো আয়োজনজুড়ে ছিল ভিডিও বিশ্লেষণ, প্রশিক্ষণ সেশন, নেটওয়ার্কিং, এবং রাতের কনসার্ট ও পার্টি।

টেইলর সুইফট শুধু গান গাইতে আসেননি, এনএফএল তারকাদের উদ্দেশে কিছু মজার মন্তব্য করে পরিবেশটা আরও প্রাণবন্ত করে তুলেন। কালো টপ, মিনি স্কার্ট ও বুটে স্টাইলিশ লুকে ঝলমলে ছিলেন তিনি। তার উপস্থিতি যেন এই স্পোর্টস ইভেন্টকে রূপ দিল এক অভিজাত মিউজিক ফেস্টিভ্যালে।

অনুষ্ঠানের আগের রাতে উদ্বোধনী পার্টিতে টেইলর ও ট্র্যাভিসকে একসঙ্গে দেখা যায় লাল গালিচায়। হাত ধরে হাঁটা, ক্যামেরার সামনে হাসিমুখে ছবি তোলা, এমনকি একে অপরকে জড়িয়ে ধরা—সব মিলিয়ে যেন রোমান্স আর রোমাঞ্চে ভরপুর এক সন্ধ্যা। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলো এখন ভাইরাল।

এই আয়োজন যেন ক্রীড়া ও বিনোদনের মেলবন্ধনের এক দুর্দান্ত উদাহরণ। ‘টাইট অ্যান্ড ইউনিভার্সিটি’ কেবল খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর প্ল্যাটফর্মই নয়, এটি হয়ে উঠেছে সুপারস্টারদের একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার মিলনমেলাও।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

‎সরাসরি ভোটে এমপি হলেন ৭ নারী
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৫

সিলেটে জামানত হারালেন ২০ প্রার্থী
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭

আরো